বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে এমন কথা বলেন তিনি। ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে। এছাড়া, বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এস জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো এই সম্পর্ক জনমুখী। ভারতের চেয়ে অন্য কোনও দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না।থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের কয়েকদিন পরই তিনি এই মন্তব্য করলেন।  বুধবার ড. ইউনূস-মোদির সেই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যেকোনও সম্পর্কের চেয়ে অনেক বেশি। এবং এটিই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত।তিনি বলেন, দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমি মনে করি, আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম।তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি দাবি করেন, একটি দেশ হিসেবে, আমাদের (ভারতের) চেয়ে বেশি কোনও দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে। এ একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে, আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজ করবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা
সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি Read more

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. Read more

ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার

আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পূর্ণ হবে ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত Read more

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা
‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস যুক্তরাজ্য সফরে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র Read more

খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড
খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাহমান খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের অপরাধে মাফুজার শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে এক বছরের কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন