ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার। কিন্তু একের পর এক গোল মিসের মহড়ায় সে সুযোগ হেলায় হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লিড পেয়েও ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ফলে সফরকারীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।শনিবার (৫ এপ্রিল) এস্তাদি অলিম্পিক লুইস কোম্প্যান্সে সফরকারী রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক বার্সেলোনা। ম্যাচের শুরুতেই গাভির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু নাতানের গোলে সমতায় ফেরে সফরকারীরা।এই ড্রয়ে ৩০ ম্যাচে ২১ জয়ও ৪ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে বেতিস।ঘরের মাঠে এদিন ৭৫ শতাংশ সময় বল স্বাগতিকদের পায়েই ছিল। মোট ১৩টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। অন্যদিকে ৬টি শটের ২টি লক্ষ্যে রাখতে পারে বেতিস। ম্যাচের একদম শুরুতে বেতিস আক্রমণ শানালেও দ্রুতই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্লিকের শিষ্যরা। ষষ্ঠ মিনিটেই পেদ্রির জোরাল শট কর্নারের বিনিময়ে ঠেকান বেতিসের গোলরক্ষক আদ্রিয়ান।এর পরের মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন বেতিসেরই এক সময়ের খেলোয়াড় গাভি। একাদশে ফেরা এই তরুণ মিডফিল্ডার ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান।  গোল করে অবশ্য সাবেক ক্লাবের প্রতি সম্মান জানিয়ে উদযাপন করেননি গাভি।বার্সেলোনা এদিন ১০ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে সফরকারী বেতিস সমতায় ফেরে নাতানের গোলে। জিওভান্নি লো সেলসোর কর্নারে ঝাঁপিয়ে উঠে দারুণ হেডে গোল করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ শানিয়েছে বার্সেলোনা। তোরেস, লেভানদোভস্কিরা সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে রাফিনিয়াকেও নামান ফ্লিক। রাফিনিয়াও চেষ্টা করে আর গোল এনে দিতে পারেননি। লামিনে ইয়ামাল, বালদে একের পর এক ক্রস করে গেলেও সতীর্থ খেলোয়াড়রা সেসবের নাগালই পাননি। বেতিসও অল্প কয়েকটি আক্রমণ শানালেও বার্সার গোলরক্ষক সেজনি খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়েননি।শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে। চলতি মৌসুমে লিগে বার্সেলোনার বিপক্ষে দুই ম্যাচেই হার এড়িয়েছে বেতিস। প্রথম লেগে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।  এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদ
ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদ

ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদমাত্র ছয় মাসের ছেলে সন্তান ঘরে রেখে ৫ আগস্ট Read more

শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য
দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য

সকাল থেকেই ময়মনসিংহের মাছের আড়তে একটি মাছকে কেন্দ্র করে হাকডাকে বেশ সরগরম। ধূসর আঁশ, র‌ঙিন চোখ ও লম্বাটে গড়নের এই Read more

আ.লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমির খসরু
আ.লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমির খসরু

আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে তাদেরকে সহযোগিতা করেছে- এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন