জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।’নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না।প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।’তিনি আরো লেখেন, ‘বাংলাদেশের কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত। এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।’নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে। এই দেশ কারো শত্রুতা নয়—এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলো ইরান
পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলো ইরান

পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান Read more

সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫
ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত Read more

চাঁদা বিতর্কে মুখ খুললেন বাঞ্ছারামপুরের ইউএনও
চাঁদা বিতর্কে মুখ খুললেন বাঞ্ছারামপুরের ইউএনও

জাতীয় দিবস উদযাপন ঘিরে প্রশাসনের বিরুদ্ধে প্রচলিত ‘চাঁদা আদায়’ সংক্রান্ত অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন