স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লাগেনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামে। টিটা, টিটা পানাইল, শিকারপুর, ইকড়াইল ও কুমুরতিয়া—এই গ্রামগুলোতে গত পাঁচ দশকেরও বেশি সময়ে নির্মাণ হয়নি এক ইঞ্চিও পাকা সড়ক। কাঁচা ও ইটের ভাঙাচোরা রাস্তাই এখানকার প্রায় ১৫ হাজার মানুষের একমাত্র ভরসা। বর্ষায় ভয়াবহ কাদা এবং শুকনায় ধুলোবালির কারণে যোগাযোগ ব্যবস্থা এখানে আদিম যুগে রয়ে গেছে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামীণ অবকাঠামোতে পিছিয়ে থাকলেও এই পাঁচটি গ্রামে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১০টি জামে মসজিদ, একটি কারিগরি কলেজ, দুটি উচ্চ বিদ্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক, একটি সাব পোস্ট অফিস, দুটি বড় বাজার এবং ১০টির বেশি মাছ ও গবাদিপশু খামার। এসব গ্রামের কৃষকরা উৎপাদিত সবজি, গাভীর দুধ এবং টিটা বাঁওড়ের বিপুল পরিমাণ মাছের মাধ্যমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা সদরের বাজারের প্রায় ৭০ শতাংশ চাহিদা পূরণ করেন। এছাড়া আলফাডাঙ্গার সদর ও গোপালপুর বাজারসহ বিভিন্ন স্থানেও এখানকার কৃষি পণ্যের কদর রয়েছে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সময়মতো ও অক্ষত অবস্থায় বাজারে নিতে পারছেন না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় অর্থনীতি।টিটা গ্রামের কৃষক নাছির মিয়া হতাশা প্রকাশ করে বলেন, ‘ভালো রাস্তা না থাকায় সবজি ও দুধ মাথায় কিংবা বাইসাইকেলে করে কাদা-ধুলো পেরিয়ে কাশিয়ানী বাজারে নিয়ে যেতে হয়। শত শত কৃষক রোজ এই কষ্ট সহ্য করেন। আমাদের দীর্ঘদিনের দাবি, সরকার যেন এই গ্রামে পাকা সড়ক নির্মাণ করে মানসিক স্বস্তি এনে দেয়।’বিদ্যালয়গামী শিক্ষার্থীরাও দুর্ভোগের শিকার। টিটা মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী বিউটি খানম ও রবিউল ইসলাম জানায়, ‘ভাঙাচোরা ইটের রাস্তার কারণে একমাত্র অটোভ্যানও ঠিকমতো চলতে পারে না। তাই বাড়ি থেকে অনেকটা পথ পায়ে হেঁটেই স্কুলে যেতে হয়।’টিটা গ্রামের বাসিন্দা এবং বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার জানান, ‘একসময় এই পাঁচ গ্রামের চারপাশ ছিল মধুমতি নদী বেষ্টিত। নদী ভাঙনের কবল থেকে ২০১২ সালে মুক্তি পাওয়ার পর মধুমতী নদী বাঁওড়ে পরিণত হয়। এরপর এলাকাবাসীর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ২০২০ সালের মার্চ মাসে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি ভাসমান (ড্রাম) সেতু নির্মাণ করা হয়, যা এখনও চলছে।’ তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের জোর দাবি, এই অবহেলিত এলাকায় দ্রুত পাকা সড়ক নির্মাণ করা হোক এবং একই সাথে ভাসমান সেতু অপসারণ করে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। এটি হলে তবেই এ অঞ্চলের অর্থনীতি ও সমাজ নির্মাণে যুগান্তকারী পরিবর্তন আসবে।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলাম রাস্তা পাকাকরণ না হওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘পাঁচটি গ্রামে কোনো পাকা রাস্তা না থাকার বিষয়টি আমরা অবগত আছি। প্রধান সমস্যা হলো, এই গ্রামে প্রবেশ করতে গেলে হয় ঝুঁকিপূর্ণ ভাসমান সেতু পার হতে হয়, নয়তো বিকল্প একটি দুর্বল কাঁচা রাস্তা ব্যবহার করতে হয়। রাস্তা পাকাকরণের জন্য প্রয়োজনীয় ভারি রোলার সরঞ্জাম বর্তমানে নেওয়া সম্ভব হচ্ছে না।’সড়ক পাকাকরণের বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং ওই এলাকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। পরিস্থিতি কিছুটা অনুকূল হলে এবং বর্ষা মৌসুম শেষ হলে, আগামীতে টেন্ডারের মাধ্যমে পর্যায়ক্রমে কিছু গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু করা হবে।’মধুমতি বাঁওড়ে স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে প্রকৌশলী রাহাত ইসলাম বলেন, ‘একাধিকবার প্রস্তাব পাঠানো হলেও তা বিভিন্ন কারণে বাতিল হয়েছে। আমরা গুরুত্ব বিবেচনা করে শীঘ্রই পুনরায় প্রস্তাব পাঠাবো।’আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘এলাকার কয়েকজন সমাজসেবক সড়ক পাকাকরণের দাবি নিয়ে এসেছিলেন। আমাদের রাস্তা করতে কোনো আপত্তি নেই। তবে এলজিইডি থেকে পাওয়া তথ্যে জানা যায়, আপাতত রাস্তা করার মতো পরিবেশ অনুকূল নয়। বর্ষা শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে এবং প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানোর ব্যবস্থা হলে দ্রুত কাজ শুরু করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের

ইরানের সামরিক সক্ষমতা এতটাই শক্তিশালী ও প্রস্তুত যে প্রয়োজনে ইরান টানা দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে। এমনটাই Read more

রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ
রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ

কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের Read more

ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন
ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। প্রতিবেশী দুই দেশটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতে এবার নিষিদ্ধ Read more

ঈদ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় রেলস্টেশনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
ঈদ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় রেলস্টেশনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আসন্ন ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশের ন্যায় Read more

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন