নাটোরের নলডাঙ্গায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামের সাথে সম্প্রতি মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভুক্তভোগী কিশোরীর। গত ২০ অক্টোবর রাতে মনিরুল কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়।সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে
ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে

এশিয়া কাপ ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ জিততেই হতো পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে সে কাজটা সেরে রাখল Read more

পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা
পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা

ঘরের বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তাতে বাবার আনন্দের কোন কমতি ছিল না। বাবার অনেক বড় শখ ছিল, মেয়ে বড় Read more

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে রওনা Read more

রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালি: আইআরজিসি
ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালি: আইআরজিসি

হরমুজ প্রণালি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির Read more

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউরোপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন