রাজধানীতে ৩ দফা দাবিতে অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই কর্মসূচিতে এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ ৬ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এ তথ্য জানান।এদিকে দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঘোষণা দেওয়া হয়।এ সময় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।প্রসঙ্গত, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে করছেন।সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে যান। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় একপর্যায়ে শিক্ষকরা সরে যান। ওই ঘটনার প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। শিক্ষক-কর্মচারীরা এরপর থেকে জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের Read more

র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ
র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশ এজেন্টকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র। বুধবার (২০ Read more

ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ
ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ

পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর Read more

‘ভুয়া মেডিকেল রিপোর্টে’ ১৪ দিন জেল খাটলেন ভ্যানচালক দেলোয়ার!
‘ভুয়া মেডিকেল রিপোর্টে’ ১৪ দিন জেল খাটলেন ভ্যানচালক দেলোয়ার!

শুধু একটি মেডিকেল রিপোর্ট। আর তাতেই থেমে গেল এক খেটে খাওয়া মানুষের জীবনের স্বাভাবিক গতি। আদালতের বারান্দা আর কারাগারের দেয়ালে Read more

ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন