মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে উদ্ধার করা হয়েছে ৯ লাখ ৬১ হাজার মিটার জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকা।জানা যায়, মা ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব যৌথভাবে অংশ নেয়। পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানে এ পর্যন্ত ৪১৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪৩ জন জেলেকে কারাদণ্ড ও ২ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নদীপাড়ের একাধিক অবৈধ ইলিশ বিক্রির হাটও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এদিকে সোমবার (২০ অক্টোবর) বিকেলে শিবচরের কাজীরসূরা, হীরা খাঁর খাল ও কাঁঠালবাড়ি এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৭ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ অভিযানে ৫ জন জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘মা ইলিশ রক্ষায় প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি। প্রশাসনের বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাতে কেউ নিয়ম ভঙ্গ করে মাছ ধরতে না পারে, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মুন্সিগঞ্জে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১২ Read more

টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান
টুকুর নির্দেশে টাঙ্গাইলে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান

টাঙ্গাইল সদর (০৫) আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইল শহরে কিশোর গ্যাং Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ
অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ

কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, ঘুষ বাণিজ্য, নিরীহ মানুষকে ফাঁসানো, মামলার নামে হয়রানি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন