পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর থেকে দ্বিতীয়বার লাশ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করা হয়েছে।ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এর কার্যালয় থেকে অনুরোধের প্রেক্ষিতে পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান গত মঙ্গলবার (১৫ জুলাই) এ আদেশ দেন। মৃত্যুর ১৪ বছর পর দ্বিতীয়বার সোমবার (২৮ জুলাই) সকালে পিরোজপুরের কাউখালীর পার সাতুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ পালনে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ, সিভিল সার্জনের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসতিয়াক আহমেদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান, মামলার বাদী মুরাদের ভাই মিরাজুল ইসলামের উপস্থিতিতে মরদেহের নমুনা সংগ্রহ করেন।জানা গেছে, আইনজীবী গিয়াস উদ্দিন খান মাসুদ হত্যা মামলার আসামী কাউখালীর ব্যবসায়ী মুরাদ, রাজাপুর উপজেলার নৈকাঠী গ্রামের মিজান জোমাদ্দার ও ফোরকানকে ২০১১ সালের ১৭ই এপ্রিল ঢাকার উত্তরা থেকে র‌্যাব পরিচয়ে ধরে নিয়ে যায়। এর পরে তাদের কোন সন্ধান পায়নি তাদের পরিবার। ১০ দিন পরে ২৭ এপ্রিল ২০১১ ঢাকার তুরাগ তীরে বালির নিচ থেকে বস্তাবন্দি ৩ যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তিন জনের পরিবার তাদের লাশ সনাক্ত করে প্রত্যেকের বাড়িতে দাফন করে।উল্লেখ্য, কাউখালীতে আইনজীবী গিয়াস উদ্দিন খান মাসুদ হত্যা মামলায় গুপ্ত হত্যায় নিহত দুইজন আসামী থাকায় মামলার বাদী নিহত দুই আসামীর ডিএনএ টেস্টের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকার সিএমএম আদালতের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম এনামুল হক ২০১১ সালের জুন মাসে মুরাদ ও মিজানের ডিএনএ টেস্টের নির্দেশ দেন। ২০১১ সালের ৪ জুলাই কাউখালীর পার সাতুরিয়া গ্রামে নাজমুল হক মুরাদের লাশ কবর থেকে উত্তোলন করে লাশের দাঁতসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। পরে ডিএনএ টেস্টে কাউখালীতে দাফন দেয়া লাশ মুরাদের নয় বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছিল তৎকালীন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি আঃ রাজ্জাক। মামলায় মিজান ও মুরাদকে জীবিত দেখিয়ে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল।কিন্তু দীর্ঘ ১৪ বছরে মুরাদের ছোট ভাই নাজমুল হক মুরাদের সঠিক সন্ধান এবং তদন্ত করে সুষ্ঠ বিচার দাবি করে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নিকট। পরে গত ২৮ এপ্রিল (২০২৫) গুম সংক্রান্ত কমিশনের দুই জন সদস্য কাউখালীতে আসেন এবং পরিবারের সদস্যদের সাথে ঘটনার বিবরণ শুনে মুরাদের লাশ ডিএনএ পরীক্ষার জন্য নির্দেশ দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রিসোর্ট ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রিসোর্ট ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সদরের খরুলিয়া হিন্দুপাড়ার টেকে রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতের নাম শাহাব উদ্দিন (২৮)। Read more

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর Read more

সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় আ.লীগ নেতা আশেক মাহমুদ (৫০) নামে এক মেম্বারকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে Read more

এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন
এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন

সারাদেশে এপ্রিল মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন