সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি নাছিরুল ইসলাম মঞ্জুকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নাছিরুল ইসলাম মঞ্জু (৪১) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের মোছাব্বির আহমদ মছবের ছেলে।পুলিশ জানায়, রোববার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ থানায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহার নামীয় আসামী মঞ্জু। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক মারা গেছেন
অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক মারা গেছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল Read more

জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর
জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর

গত বছরের পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকের এই দিনে (৯ Read more

মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার
মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (২০ Read more

ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
ইসরাইলজুড়ে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় এখন পর্যন্ত ইসরাইলে অন্তত Read more

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী

বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব Read more

ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন