মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।পুনর্নির্ধারিত হারগুলো নিম্নরূপ:প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ছয় হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া বিভাগীয় নির্বাচন অথবা পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মৌখিক কিংবা ব্যাবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতিদিনের জন্য জনপ্রতি) ৬ হাজার করা হয়েছে।পূর্ণ উত্তরপত্র (প্রতিটি) ১৩০ টাকা, পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি) ৩৫ টাকা, লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে) ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নাশতার ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে।এদিকে, লিখিত বা ব্যাবহারিক অথবা মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের জনপ্রতি সম্মানী প্রতিদিনের জন্য ৯ম গ্রেড ও তদূর্ধ্ব ১ হাজার ২০০ টাকা করেছে সরকার। ১০ম থেকে ১৬তম গ্রেড করা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।খাতা মূল্যায়নে ৫০ টাকা, ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা পাবেন।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সকল ধরনের পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০ টা Read more

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপনে আসিফ আকবর
লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপনে আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম Read more

যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির
যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন Read more

ধামরাইয়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ধামরাইয়ে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৩ হাজার পরিবারের মাঝে Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন