ফ্যাশন সচেতন নারীদের কাছে হাই হিল সমাদৃত এক অনুসঙ্গ। পার্টি, অফিস বা উৎসবের সাজে অনেকে হাই হিল বেছে নেন। কেউ কেউ মনে করেন, হাই হিল পরলে নারীকে অনেকে বেশি স্মার্ট আর আত্মবিশ্বাসী মনে হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই ফ্যাশন স্টেটমেন্টের পেছনে লুকিয়ে থাকতে পারে উদ্বেগ, মানসিক চাপ ও দীর্ঘমেয়াদি শারীরিক যন্ত্রণা।ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাই হিল পরার অভ্যাস নারীদের শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে না, দীর্ঘসময় পরে এটি মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।গবেষণা অনুযায়ী, উঁচু হিল পরলে হাঁটার গতি কমে যায়, শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় এবং হাঁটু ও মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে। এই শারীরিক অস্বস্তিগুলো থেকে ধীরে ধীরে মানসিক চাপ তৈরি হয়, যা উদ্বেগ, খিটখিটে মেজাজ এবং অবসাদের দিকে নিয়ে যেতে পারে।গবেষণা বলছে, যেসব নারী প্রতিদিন হাই হিল পরেন, তারা ফ্ল্যাট জুতো পরা নারীদের তুলনায় প্রায় তিনগুণ বেশি পিঠের ব্যথা ও মানসিক চাপের শিকার হন। কারণ শরীরে যখন দীর্ঘসময় ব্যথা থাকে, তখন কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলেই দেখা দেয় উদ্বেগ, মেজাজের পরিবর্তন ও অস্বস্তি।বিশেষজ্ঞদের মতে, পোশাক বা সাজসজ্জা যদি আরামদায়ক ও পছন্দনীয় হয়, তবে তা আমাদের মস্তিষ্কে ‘ইতিবাচক উদ্দীপনা’ তৈরি করে, ডোপামিন নিঃসরণ বাড়ায়। এটি আত্মবিশ্বাস ও ভালো মেজাজ ধরে রাখতে সহায়তা করে। কিন্তু হাই হিলের কারণে যদি শরীরে ব্যথা বা চাপ তৈরি হয়, তাহলে সেই ‘ইতিবাচক অনুভূতি’ উল্টো নেতিবাচক সংকেতে পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে।তবে কি হাই হিল পুরোপুরি বর্জন করতে হবে? না, কিছু সচেতনতা মেনে চললেই শারীরিক ও মানসিক ক্ষতি এড়ানো সম্ভব। দেখে নেওয়া যাক হাই হিল ব্যবহারে শারীরিক ও মানসিক অস্বস্তি কমানোর কিছু কার্যকর উপায়—সঠিক হিল নির্বাচন করুন: হিলের আকার ও উচ্চতা খুব গুরুত্বপূর্ণ। চওড়া ও তুলনামূলক ছোট হিল ভারসাম্য রাখতে সুবিধা দেয় এবং পায়ের ওপর চাপ কম পড়ে।পরিধানের সময়সীমা নির্ধারণ করুন: প্রতিদিন হিল পরার বদলে বিশেষ অনুষ্ঠান, অফিস মিটিং বা প্রয়োজনীয় মুহূর্তে পরুন। দীর্ঘসময় পরা এড়িয়ে চলুন।পায়ের ব্যায়াম করুন: নিয়মিত পায়ের কিছু ব্যায়াম ও স্ট্রেচিং করলে পেশি নমনীয় থাকে, ব্যথা ও চাপে স্বস্তি পাওয়া যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে Read more

সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার
সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান Read more

জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 
জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর Read more

জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ
জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন: আলী রীয়াজ

ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী Read more

পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২
পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন