সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় বসছে অবৈধভাবে আহরণ করা ইলিশের হাট। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালীন নদী ও সাগরে মাছ শিকারে কড়াকড়ি থাকলেও প্রতিদিন নিয়ম করে চলছে এই গোপন বেচাকেনা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার অন্তত ১০টি স্থানে দালাল ও নির্ধারিত ক্রেতাদের মাধ্যমে চলছে অবৈধ ইলিশ বিক্রি।সোমবার (২০ অক্টোবর) সকালে চরবিশ্বাসের নোমোর স্লুইসগেট এলাকায় তোলা এক ভিডিওতে দেখা যায়, নদীর তীরে দালালের কাছে বিক্রি করা হচ্ছে সদ্য ধরা ইলিশ। স্থানীয় সূত্র জানায়, দালাল ব্যাতীত অপরিচিত কারো কাছে মাছ বিক্রি করা হয় না।স্থানীয় জেলে সাইদুল মিয়া বলেন, চরবিশ্বাসের নোমোর স্লুইসগেট এলাকায় প্রতিদিনই ইলিশ ধরা হচ্ছে। নির্ধারিত ব্যাক্তিকে ফোনে অর্ডার দিলে বাড়ি পৌঁছে যায় মাছ।অভিযোগ আছে, চরবাংলা, চরআগস্তি ও চরকাজল এলাকায় অভিযান চলাকালে অনেক জেলে উল্টো প্রশাসনের ট্রলারকে ধাওয়া দেয়। একদিকে অভিযান চললে অন্যদিকে ইলিশ শিকার করে জেলেরা। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে যা চলে দিনরাত। অন্যদিকে পানপট্টি লঞ্চঘাট ও বদনাতলী নদীতে দেখা গেছে, জেলেরা প্রশাসনের নজর এড়াতে রাতের আঁধারে জাল ফেলছে। প্রশাসনের ট্রলার দেখা মাত্রই তারা দ্রুত সংরক্ষিত বনাঞ্চলে লুকিয়ে পড়ে।পানপট্টির আড়ৎদার রিয়াদ হোসেন দাবি করেন, পানপট্টির বাজারে ৪ তারিখ থেকে কোনো ইলিশ বিক্রি হচ্ছে না। নিষেধাজ্ঞার সময় আড়ত পুরোপুরি বন্ধ। আশপাশের এলাকায় কিছু লোক অবৈধভাবে মাছ ধরতে পারে।পানপট্টির জেলে ইউসুফ বলেন, এই সময়টা যদি আরও ১৫ দিন পরে নিষেধাজ্ঞা দিত, তাহলে হয়তো সবাই মেনে চলত। এখন অনেকেই গোপনে মাছ ধরছে।খোঁজ নিয়ে জানা যায়,  চরবিশ্বাস, জিমতলা, নোমোর স্লুইসগেট, চরকারফারমা ও বদনাতলীর মতো এলাকাগুলোতে প্রভাবশালী দালালদের মাধ্যমে ইলিশ বিক্রি হয়। স্থানীয়দের দাবি, এসব দালালের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না, এমনকি সেখানে মোবাইল ফোন নিয়েও প্রবেশ করা যায় না।গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অভিযানে দেড় লাখ মিটার ইলিশ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এছাড়া তিনটি ট্রলার জব্দ ও সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘অনেক জেলে নিয়ম অমান্য করে নদীতে নামছে। আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি, কিন্তু লোকবল ও পরিবহন সংকটের কারণে কিছু জায়গায় অভিযান সীমিত হচ্ছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সংযুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে একটি বিশাল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের এক দূত। টানেলটি বাস্তবায়নে Read more

গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি
গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি

প্রথম দেখায় কারও মনে হবে, ভারী বৃষ্টি বা নদীর জোয়ারে সড়কটি পানিতে ডুবে গেছে। কিন্তু বাস্তবে প্রায় ১২ মাসই সড়কটিতে Read more

যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ
অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ

জীবননগর-দত্তনগর সড়ক ঘেঁষে প্রায় দুই কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা করল জীবননগর পৌর কর্তৃপক্ষ। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন

'পেপে' নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার (১৪ মে) বিবিসির প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন