ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই জানাজা অনুষ্ঠিত হয়।ময়নাতদন্ত শেষে দুপুরে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ক্যাম্পাসে আনা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধুরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে বিশ্ববিদ্যালয় সাইন্স ফ্যাকাল্টি প্রাঙ্গণে জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দীন নাসির বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক জুবায়েদ হোসাইনের মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার থেকে সমবেদনা জানাচ্ছি। এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এর আগে সাম্যকেও একইভাবে হত্যা করা হয়েছে। যেসব শিক্ষক গ্রেফতারের জন্য গতদিন লড়েছেন, তাদের জন্য শ্রদ্ধা। আমরা বিশ্বাস করি খুব দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, ‘তার অকালে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। তার মাথায় আমি সমাবর্তনের গাউন তুলে দেওয়ার কথা, মাথায় ক্যাপ তুলে দেওয়ার কথা কিন্তু তার মৃতদেহ নিয়ে সামনে দাঁড়াতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমার শিক্ষার্থীর লাশ কেনো সিঁড়িতে পড়ে থাকবে? আমরা হতাশ হয়েছি প্রশাসনের এহেন আচরণে।’উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমার ছাত্র জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেটা মোটেও কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট করে বলে দিতে চাই, অতিদ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক। জুবায়েদ অনেক ভালো ছেলে ছিল। মাঝে মাঝে আমার রুমে আসতো। তার মতো ছেলের শত্রুই হতে পারে না।’জানাজা শেষে জুবায়েদের মরদেহ নিজ জেলা কুমিল্লার উদ্দেশে পাঠানো হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।এর আগে, শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনির জন্য গেলে বাসার নিচে ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ।জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত Read more

দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী
হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবন। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় Read more

মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
ভালুকায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

ময়মনসিংহের ভালুকায় মাছভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন