ময়মনসিংহের ভালুকায় মাছভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডষ্টোর–বাটাজোর সড়কের পাড়াগাঁও মেম্বারবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা গ্রামের খানপাড়ার বাসিন্দা। তিনি আলীম উদ্দিনের ছেলে এবং পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রশিক্ষণ শেষে আবু বকর সিদ্দিক ভালুকা সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পাড়াগাঁও এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম গুরুতর আহত হন।আহত আজহারুল ইসলামকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা আবু বকর সিদ্দিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই Read more

বরগুনায় ৪ মাসের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা
বরগুনায় ৪ মাসের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরধরে ৪ মাসের ১টি কন্যা সন্তানের রেখে মোসাঃ সিনথিয়া (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার ঘটনা Read more

ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি
ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

ধর্ষণ মামলা তুলে নিতে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের হুমকি এবং মামলা তদন্ত কর্মকর্তার Read more

ঢাবিতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত
ঢাবিতে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।মঙ্গলবার Read more

নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত
নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত

জমি নিয়ে বিরোধে নেত্রকোনার পূর্বধলায় মামা ভাগ্নের মারামারিতে মামা চান মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার Read more

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন