চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় সোমবার সকালে ঘটে এই অগ্নিকাণ্ড। স্থানীয়রা জানান, খোকনের হোটেল থেকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।আগুনে পুড়ে যায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৩টি কম্পিউটারের দোকান, একটি ফার্মেসি, হোটেল, মুদি দোকান, চা দোকান ও সেলুন। ব্যবসায়ীরা জানান, দোকান খোলার আগেই দেখি সব পুড়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি। প্রায় এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে। পুড়ে যাওয়া দোকানগুলো টিনসেডের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা আনলো গুগলের জেমিনি
ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা আনলো গুগলের জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হলো নতুন ও অত্যাধুনিক একটি ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি স্থিরচিত্র আপলোড করেই বানাতে Read more

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি

গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন Read more

নব্বইয়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই
নব্বইয়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রী আর নেই

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান Read more

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে দোয়ার আহ্বান
খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে দোয়ার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (০২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন Read more

মৌলভীবাজারে ছাত্রদল নেতার পদত্যাগ
মৌলভীবাজারে ছাত্রদল নেতার পদত্যাগ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আলমগীর আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক পোস্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন