গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদান করুন। আমরা লক্ষ্য করছি, নির্বাচন বানচালের জন্য সাম্প্রতিককালে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দোসররা। এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।তিনি জানান, নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ।সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানুয়ারিতেই নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয়। রাশেদ খান বলেন, বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ নির্বাচনে ‘ডামি মামি’ স্বতন্ত্র, অন্যদলের হয়ে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ ছাড়া জাতীয় পার্টি ও ১৪ দলও নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের মতো তাদেরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।তিনি বলেন, আমরা মনে করি, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন। শিক্ষকদের দাবি মেনে না নিলে তাদের সঙ্গে নিয়ে যমুনা-সচিবালয় ঘেরাও করা হবে। শিক্ষকদের কষ্ট করে কোনো উপদেষ্টা গদিতে থাকতে পারবে না। সুতরাং কালক্ষেপণ না করে তাদের দাবি মেনে নিন।লিখিত বক্তব্যে গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গণঅধিকার পরিষদ গভীর উদ্বিগ্ন। বিমানবন্দরে অগ্নিকাণ্ডসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যেসব অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখার আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ মনে করে, পতিত স্বৈরাচার দেশ অস্থিতিশীল করতে এসকল অগ্নিকাণ্ড ঘটাতে পারে। তাই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি সঠিক তদন্তের আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। এ ছাড়া দেশের বিমানবন্দর ও স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানায় গণঅধিকার পরিষদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা
৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা

দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা Read more

মশার কয়েলের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন
মশার কয়েলের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু। গতকাল Read more

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা
১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা

দেশে আবারও ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজ ভেরিফায়েড ফেসবুকে এই Read more

বাবাকে নজরবন্দি, ভাইদের আটক – সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান
বাবাকে নজরবন্দি, ভাইদের আটক – সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান

প্রায় নয় বছর আগে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রী হন। কালক্রমে তিনি হয়ে উঠেছেন সৌদি Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন