সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে-কমিশন গঠন করা হয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে।সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন।নতুন কাঠামোয় শুধু বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতিসহ নানা ভাতায় বড় ধরনের পরিবর্তন আসছে। সেই সঙ্গে জাতীয় বেতন স্কেল কার্যকর হলে কিছু সুবিধা বাতিল হতে পারে।প্রস্তাবে ‘সাকল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে একটি বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বর্তমান কাঠামোর কোনো ভাতা বা আর্থিক ও অনার্থিক সুবিধা থাকবে না। এই প্রস্তাবিত কাঠামো ইতোমধ্যে অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু রয়েছে।এদিকে বিভিন্ন কমিটির সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি কর্মচারীরা যে সম্মানী বা ভাতা নিচ্ছেন, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় । কর্মকর্তারা নিজ নিজ পদের দায়িত্ব পালনের জন্য আলাদাভাবে এই সম্মানী নিচ্ছেন, ফলে বছরে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এই সুবিধা বাতিলের প্রস্তাবও কমিশনের কাছে দেওয়া হয়েছে।সম্প্রতি পে-কমিশনের সুপারিশ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে।তিনি আরও জানান, পে-কমিশনের গেজেট প্রকাশের ওপর এ বাস্তবায়ন নির্ভর করবে। তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে।সর্বশেষ ২০১৫ সালের পে স্কেল ঘোষণা করা হয়। ওই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায়, তখন সর্বোচ্চ গ্রেড-১ এ মূল বেতন ১৯৫ শতাংশ (৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা) বাড়ানো হয়। আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে ২০১ শতাংশ বৃদ্ধি করে ৪ হাজার থেকে করা হয় ৮ হাজার ২৫০ টাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

শরতের শেষ দিকে এসে ঢাকার বাতাসের দূষণ ক্রমেই বাড়ছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আইপিএল ও পিএসএলে শুক্রবার (২ মে) একটি করে ম্যাচ রয়েছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।ক্রিকেটআইপিএলগুজরাট–হায়দরাবাদরাত ৮টা, টি Read more

শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, ‘বেঁচে নেই কেউ’
শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, ‘বেঁচে নেই কেউ’

রাশিয়ার জ্বালানীবাহী একটি হামলা চালিয়েছে ইউক্রেনের নাশকতাকারীরা। ইউক্রেনপন্থি সূত্র জানিয়েছে, ভিন্নধর্মী এ হামলা চালানো হয়েছে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া অঞ্চলে।সেন্টার Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন