ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচন‑পরবর্তী সহিংসতা প্রতিরোধে এক সম্মিলিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ইসি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে এই কর্মপরিকল্পনা তুলে ধরেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা-১. তফসিল ঘোষণার আগে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং নির্বাচনের পরিবেশ নষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জোর দেওয়া হবে।২. তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত: এই সময়ে সকল প্রার্থী যেন নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন এবং ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও মাঠে থাকবে।৩.ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টা: নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।নির্বাচনি প্রস্তুতির বর্তমান অবস্থাইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন ও ভোটকেন্দ্র চূড়ান্তকরণের কাজ এগিয়ে চলেছে। ভোটার তালিকার সিডি প্রস্তুত এবং ভোটকেন্দ্র নির্ধারণের কাজও সম্পন্নের পথে।বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা ও নির্দেশনা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু নিরাপত্তা: সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।অবৈধ অস্ত্র দমন: যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিতে বলা হয়েছে।এআই প্রযুক্তিনির্ভর ভুয়া তথ্য রোধ: সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা: বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বিঘ্নভাবে দায়িত্ব পালনে আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা: প্রবাসী ভোটার ও পোস্টাল ব্যালট গ্রহণে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে।সশস্ত্র বাহিনী মোতায়েন: আগের নির্বাচনের মতোই ‘In Aid to the Civil Power’ নীতিতে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।ড্রোন ব্যবহার নিষিদ্ধ: নির্বাচনি এলাকার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় ড্রোন ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে।সমন্বিত উদ্যোগ: সব বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় এবং স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা নিশ্চিত করতে বলা হয়েছে। পল্লী এলাকায় নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের সচিবদের সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।নির্বাচন কমিশন আশাবাদী, এই সমন্বিত পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মিরপুরে শুরু হয় Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

বাজিতপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
বাজিতপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জের বাজিতপুরে বেতন, যোগ্যতা, জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।সোমবার (০৫ Read more

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসক Read more

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ গাজী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন