ইরানি ড্রোন হামলার জেরে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা)-এর দিকে সীমিত আকারে বিমানবন্দরটির ফ্লাইট অপারেশন চালু হয়েছে বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিএক্সবি) এবং দুবাইয়ের জনসংযোগ দপ্তর উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।ডিএক্সবি এর টুইটবার্তায় বলা হয়, সীমিত আকারে ফ্লাইট অপারেশ চালু হয়েছে এবং আপতত কার্গো বিমানের পাশাপাশি কিছু জরুরি বাণিজ্যিক ফ্লাইট চলছে। এছাড়া বেশ কিছু ফ্লাইট আল মাকতোম বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে।বাতিল হওয়া অন্যান্য ফ্লাইটগুলোও পর্যায়ক্রমে চালু হবে উল্লেখ করে ডিএক্সবির টুইটবার্তায় আরও বলা হয়েছে যে যাত্রীরা যেন আতঙ্কিত না হোন এবং এয়ারলাইন্স বা বিমান পরিষেবা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ হয় এবং তার জেরে বিমানবন্দরের বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টায় ‍নিয়ন্ত্রণে আসে সেই আগুন।আগুন লাগার পর সব ফ্লাইট বাতিলের আদেশ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে পৃথক এক বিবৃতিতে এই আদেশ অস্থায়ী বলে জানায় দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।প্রসঙ্গত, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন-অবতরণ করে, যাত্রাবিরতি দেয়।। বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে যেতে এই বিমানবন্দর ব্যবহার করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় স্টেডিয়াম নিয়ে সমন্বয়হীনতা, কোণঠাসা স্থানীয় খেলোয়াড়রা
কুমিল্লায় স্টেডিয়াম নিয়ে সমন্বয়হীনতা, কোণঠাসা স্থানীয় খেলোয়াড়রা

বর্তমানে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটি থাকলেও কুমিল্লার মাঠে স্থানীয় বা নিজস্ব খেলাধুলার আয়োজন নেই বললেই চলে। জাতীয় কর্মসূচির Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে

শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। Read more

স্বাগত নয়, বিদ্রূপে ভরা প্রথম পদক্ষেপ: শাহজালালের ভাঙাচোরা পথ
স্বাগত নয়, বিদ্রূপে ভরা প্রথম পদক্ষেপ: শাহজালালের ভাঙাচোরা পথ

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটক, প্রবাসী বা কূটনৈতিকরা এখান থেকেই বাংলাদেশের Read more

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু
১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন