ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে, এবার আবেদন প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে, যাতে কেবল দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিকরাই আবেদন করতে পারেন। ভিসা দিতে হলে প্রত্যেক মালিকের পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে; অন্যথায় আবেদন বাতিল হবে।স্পন্সর ভিসায় শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। বিশ্বের নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার। ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।অন্য বছরের চেয়ে এবার এই আবেদন প্রক্রিয়ায় জটিল আইন প্রণয়ন করায় দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়া আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাতারা বলছেন, জর্জিয়া মেলোনি সরকার খুবই কঠিন আইন করেছে। কারণ প্রত্যেক মালিকের তথ্য শতভাগ তথ্য থাকলেই ভিসা দেবে, অন্যথায় দেবে না।ইতালিতে শ্রমিক ঘাটতি লেগেই আছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ৪ লাখ ৫২ হাজার এবং পরে কোটা বাড়িয়ে তা পাঁচ লাখের মতো করা হয়েছিল।২০২৬ সালের জন্য আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফরম পূরণকারীরা ওইদিন সকাল ৯টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে।এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতি পত্র দেয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে ঈদুল আজহার পরদিন বিকেলে ৯ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ Read more

চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে এসিল্যান্ডের অভিযান
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে এসিল্যান্ডের অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান মহাসড়ক পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া Read more

সাড়ে তিন বছর বয়সে মাঠ কাঁপাচ্ছে খুদে ক্রিকেটার ঈসা!
সাড়ে তিন বছর বয়সে মাঠ কাঁপাচ্ছে খুদে ক্রিকেটার ঈসা!

বয়স সাড়ে তিন বছর। বাবার কোলে চড়েই মাঠে যায়। বয়স কম হলেও মাঠ কাঁপায় ব্যাট ও বলে। কখনো ব্যাট হাতে Read more

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে পর্দা উঠবে এই Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বাস উল্টে আহত ৮
চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বাস উল্টে আহত ৮

চট্টগ্রামের পটিয়া উপজেলায় টানা বৃষ্টির মধ্যে সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন