যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ থেকে রাজধানীর ব্যস্ততম গণপরিবহন মেট্রোরেল ১ ঘণ্টা বেশি চলাচল করবে।প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন মেট্রোরেলের যাত্রীরা।সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে, যা এতদিন ছাড়তো সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বেলা ৩টার বদলে আড়াইটায়।দেখা গেছে, সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময় গড়াতেই ভিড় বাড়তে থাকে।প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার Read more

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন
কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আজ জন্মদিন

মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল (আজকের এই দিনে) পাবনা সদরে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন। পাবনা Read more

ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা
ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাধাঁ দিয়েছেন মামলার বাদী আকতার হোসেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গত Read more

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও Read more

বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে
বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে

ঈদুল আজহার ছুটির শুরুতেই দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর মিলনমেলা। সেই আনন্দের Read more

‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’
‘উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে দলটিকে নিষিদ্ধ করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন