ঈদুল আজহার ছুটির শুরুতেই দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর মিলনমেলা। সেই আনন্দের টানে ছুটছে মানুষ, আর দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা, যশোর, ফরিদপুরসহ অন্তত ২১ জেলার যাত্রীদের ঘরে ফেরার প্রধান সড়ক হয়ে উঠেছে এই এক্সপ্রেসওয়ে।বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকেই রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে উপচে পড়া ভিড়। রাজধানীর কর্মজীবী মানুষেরা ছুটি পেয়ে বাসে, প্রাইভেটকারে আর মোটরসাইকেলে রওনা হচ্ছেন প্রিয়জনদের কাছে। বুধবার বিকেল থেকেই শুরু হয়েছে এই মিলনমেলার আমেজ। পদ্মা সেতুর বদৌলতে দূরত্ব যেমন কমেছে, তেমনি ভোগান্তিও অনেকাংশেই লাঘব হয়েছে বলে মনে করছেন যাত্রীরা।বৃহস্পতিবার সকাল থেকে পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার বাস, লোকাল বাস, প্রাইভেটকার আর মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বৃষ্টি মাথায় নিয়েই মানুষ বাড়ি ফিরছে। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বা মোটরসাইকেলের পেছনে ঈদের খুশি বয়ে নিয়ে যাচ্ছে।ঢাকা থেকে আসা যাত্রী আরিফের চোখে-মুখে আনন্দের ঝিলিক। তিনি বলেন, ‘ঢাকা থেকে গাড়িতে উঠলেই আর কোনো সমস্যা নেই। সোজা ভাঙ্গা পৌঁছে যাই। পথে কোনো ভোগান্তি নেই। আজ থেকেই ঘরমুখো মানুষের চাপ শুরু হয়েছে।’মোটরসাইকেলে চেপে গোপালগঞ্জের মুকসুদপুর যাচ্ছেন নাসির। তাঁর চোখেমুখে ঈদের উচ্ছ্বাস। তিনি বলেন, ‘ঢাকা থেকে মোটরসাইকেল ভাড়া নিয়েছি। মাঝপথে প্রচুর বৃষ্টি, ভিজতে ভিজতে যাচ্ছি। অনেকেই এভাবে ফিরছে। তবুও বাড়ি ফেরার আনন্দই আলাদা।’এদিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তাছাড়া ঈদ উপলক্ষে যাত্রাপথকে নিরাপদ রাখতে মহাসড়কে বাড়তি পুলিশ টহল, একাধিক মোবাইল টিম ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা এড়াতে পরিবহনের গতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। রাতে অতিরিক্ত ডিউটিও দেওয়া হয়েছে।’সবমিলিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ যেন ঈদযাত্রার আনন্দ নিয়েই ফিরছে প্রিয়জনের কাছে। একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। তাই এই যাত্রাপথ নিরাপদ হোক, সবার ঘরেই পৌঁছে যাক ঈদের আনন্দ—এ প্রত্যাশা সবার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা শরীফ
আজ রাতে নতুন গিলাফে সজ্জিত হবে পবিত্র কাবা শরীফ

সৌদি আরবে আজ সূর্যাস্তের পর থেকে (হিজরি ক্যালেন্ডারে রাত আগে আসে। সূর্যাস্তের মাধ্যমে পুরনো দিন শেষ হয়ে নতুন দিন শুরু Read more

চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, সমুদ্রের দুয়ার, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামকে নিয়ে আবারও সরব হলেন এরই এক সন্তান–চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রতিষ্ঠাতা মেয়র Read more

বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি
বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন এমপি

ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক এমপি। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের Read more

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা
প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে যেসব সুবিধা

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্লায়েন্ট সার্ভিস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন