জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এলাকায় উপাসনাস্থলের নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।উপাসনাস্থল উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘এই উপাসনাস্থল উদ্বোধনের মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে কবি নজরুলের দর্শনকে প্রমাণ করতে পারলাম। আমরা যতদিন থাকব, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরু থেকেই উপাসনালয়ের দাবি ছিল, বিশেষ করে সনাতন ধর্মের পক্ষ থেকে। তবে শুরুতে বিশ্ববিদ্যালয়ের অগোছালো অবস্থা থাকায় গুছিয়ে উঠতে কিছু সময় লেগেছে। আর সেই কারণেই উপাসনাস্থল তৈরিতেও কিছুটা সময় অতিবাহিত হয়েছে। যাই হোক, বিভিন্ন ধর্মের উপাসনাস্থল উদ্বোধন করতে পেরে আমি কিছুটা হলেও স্বস্তি বোধ করছি। কারণ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় কার্যাবলি সম্পাদন করতে পারবেন, যা জীবনের জন্য অবশ্যই প্রয়োজন। উপাসনাস্থলটি এখনো অসম্পূর্ণ এবং বিভিন্ন কাজ অবশিষ্ট রয়েছে। আরো সময় নিয়ে হলেও সুন্দরভাবে সকল কাজ সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।’উপাসনাস্থল নির্মাণে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপাচার্য বলেন, ‘এই কাজের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তপন কুমার সরকার বক্তব্য দেন।এ সময় সনাতন ধর্মের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ, খ্রিষ্টান ধর্মের পক্ষ থেকে লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা, এবং বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরেই ধর্মীয় উপাসনাস্থল নির্মাণের দাবি ছিল। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ের মধ্যেই উদ্যোগ নিয়ে উপাসনাস্থল নির্মাণ করে সেই প্রত্যাশা পূরণ করেছে। তাঁরা উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন অনুষদ ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পাশাপাশি নির্মিত তিনটি ভবনের একটি সনাতন, একটি বৌদ্ধ এবং একটি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য নির্ধারণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরির সুযোগ দিচ্ছে বিকাশ
চাকরির সুযোগ দিচ্ছে বিকাশ

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডে ‘সিনিয়র ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন Read more

আগামীকাল বিয়ে করছেন জেফার-রাফসান
আগামীকাল বিয়ে করছেন জেফার-রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল Read more

বাড়তে পারে গরমের তীব্রতা
বাড়তে পারে গরমের তীব্রতা

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্থ বসত ঘর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক Read more

আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন
আসিফ মাহমুদ গণঅধিকারে যোগ দিতে পারেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া Read more

যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন