দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ চলমান জেলাগুলো হচ্ছে — ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা। এর প্রভাবে সারা দেশেই তাপমাত্রা বেড়ে গরমের তীব্রতার বাড়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে) পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এর মধ্যে আগামী ১৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসে শনিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রবিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসাথে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এছাড়া সোমবার (৭ মার্চ) ও মঙ্গলবার (৮ মার্জ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১ম দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আর ২য় দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
কক্সবাজারে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারের উখিয়ায় ১৯ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় সৈয়দুল হক নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার Read more

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি

ভারতের সুপ্রিম কোর্টের রায়ে এক সঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, দাবি উঠেছে Read more

খুলনায় বিষাক্ত ‘দেশি মদ’ পানের পর ৫ জনের মৃত্যু
খুলনায় বিষাক্ত ‘দেশি মদ’ পানের পর ৫ জনের মৃত্যু

খুলনা নগরীর বয়রা শেরের মোড় এলাকায় ‘দেশি মদ' পানের পর চার জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গুরুতর অবস্থায় তাদের খুলনা Read more

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন