ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার কিছু আগে রাতের আঁধারে ভ্রমণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর এটি সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে আঘাত করে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের প্রাপ্ত তালিকা অনুযায়ী, বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া

ইসলামে জীবিতদের মতো মৃতদেরও সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে Read more

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও
রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও

তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।সোমবার Read more

হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা
হাসপাতালে ‘নেই’র মেলা: বরিশাল সদর হাসপাতালের বেহাল অবস্থা

শতাধিক বছরের পুরনো দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বেসরকারি ও সরকারি ‘সদর হাসপাতাল’ খ্যাত বরিশাল জেনারেল হাসপাতাল। এখানে নেই সীমানা দেয়াল, মূল গেট Read more

স্কুল-কলেজ-কারখানার চেয়েও পাকিস্তানে মসজিদের সংখ্যা বেশি!
স্কুল-কলেজ-কারখানার চেয়েও পাকিস্তানে মসজিদের সংখ্যা বেশি!

সম্প্রতি প্রকাশিত পাকিস্তানের প্রথম অর্থনৈতিক শুমারি দেশের শিক্ষাগত ও ধর্মীয় প্রতিষ্ঠানের চিত্রকে সামনে এনেছে। রিপোর্টে দেখা গেছে, পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল Read more

অভাবের মিছিলে এক চিলতে হাসি, ছায়েদের স্বপ্ন পূরণ হলো একটি সাইকেলে
অভাবের মিছিলে এক চিলতে হাসি, ছায়েদের স্বপ্ন পূরণ হলো একটি সাইকেলে

মানুষের হাহাকার যেমন আকাশকে ভারী করে তোলে, তেমনি মানুষেরই ভালোবাসা কখনো কখনো মরুভূমিতে মরূদ্যান হয়ে ধরা দেয়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন