একটি রক্ত পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হতে পারে ৫০টিরও বেশি ধরনের ক্যান্সার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।উত্তর আমেরিকায় একটি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, রক্তের এই পরীক্ষা বিভিন্ন ধরনের ক্যানসার শনাক্ত করতে পেরেছে, যার মধ্যে তিন-চতুর্থাংশ ক্যানসার শনাক্তের তেমন কোনো উপায় নেই।অর্ধেকেরও বেশি ধরনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল, যে পর্যায়ে এগুলোর চিকিৎসা করা সহজ এবং নিরাময়ের সম্ভাবনাও রয়েছে। আমেরিকান ফার্মাসিউটিক্যাল ফার্ম গ্রেইল এই পরীক্ষা চালিয়েছে। যার নাম দেওয়া হয়েছে গ্যালারি টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে ক্যানসার আক্রান্ত ডিএনএর অংশ শনাক্ত করা গেছে, যেগুলো কোনো টিউমার থেকে ভেঙে রক্তে সঞ্চালিত হচ্ছে।যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বর্তমানে পরীক্ষামূলকভাবে এই টেস্ট চালাচ্ছে। ট্রায়ালে যুক্তরাষ্ট্র ও কানাডার ২৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষকে এক বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। তাদের মধ্যে প্রায় প্রতি ১০০ জনে একজনের ফলাফল পজিটিভ আসে, এদের মধ্যে ৬২ শতাংশ ক্ষেত্রে পরবর্তীতে ক্যানসার নিশ্চিত হয়।গবেষক দলের প্রধান ও ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির রেডিয়েশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিমা নবাবিজাদেহ বলেন, এই তথ্যগুলো ক্যানসার শনাক্তের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে।তিনি ব্যাখ্যা করেন, এই টেস্ট অনেক ধরনের ক্যানসার আগেভাগেই শনাক্ত করতে সাহায্য করতে পারে, যখন চিকিৎসা সফল হওয়ার বা নিরাময়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।যারা নেগেটিভ ফল পেয়েছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশের বেশি ক্ষেত্রে পরীক্ষাটি সঠিকভাবে ক্যানসার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। স্তন ক্যানসার, অন্ত্র, ফুসফুস ও জরায়ুমুখ ক্যানসার আছে কি না; তা এই রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়ার পরিমাণ সাত গুণ বেড়ে যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শনাক্ত হওয়া ক্যানসারের তিন-চতুর্থাংশই এমন ধরনের, যেগুলোর জন্য কোনো স্ক্রিনিং প্রোগ্রাম বা নেই—যেমন ডিম্বাশয়, লিভার, পাকস্থলী, মূত্রথলি এবং অগ্ন্যাশয়ের ক্যানসার।এই রক্ত পরীক্ষা প্রতি ১০টির মধ্যে ৯টির ক্ষেত্রেই সঠিকভাবে ক্যানসারের উৎস নির্ধারণ করতে পেরেছে। এই চমকপ্রদ ফলাফল ইঙ্গিত দেয়, এই রক্ত পরীক্ষা ভবিষ্যতে ক্যানসার আগেভাগে শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে গবেষণায় যুক্ত ছিলেন না এমন বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই রক্ত পরীক্ষা ক্যানসারজনিত মৃত্যুহার কমাতে পারে কি না, তা জানতে আরও প্রমাণ প্রয়োজন।লন্ডনের দ্য ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের ট্রান্সলেশনাল ক্যানসার জেনেটিকসের অধ্যাপক ক্লেয়ার টার্নবুল বলেন, মৃত্যুহারকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে এবং নির্দিষ্ট ক্রমে বা নিয়মে নয়, এমনভাবে চালানো বিভিন্ন গবেষণা থেকে তথ্য পাওয়া খুব গুরুত্বপূর্ণ। গ্যালারি টেস্টের মাধ্যমে আগে ভাগে ক্যানসার শনাক্ত হওয়া মৃত্যুহার কমাচ্ছে কি না তা বোঝার জন্য এটা দরকার।এই গবেষণার মূল ফলাফল বার্লিনে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি কংগ্রেসে শনিবার প্রকাশিত হবে। এর পূর্ণ বিবরণ এখনো অন্যদের দ্বারা মূল্যায়িত রূপে কোনো জার্নালে প্রকাশিত হয়নি।গবেষণার অনেকটাই নির্ভর করছে যুক্তরাজ্যে এনএইচএসের এক লাখ ৪০ হাজার রোগীর ওপর পরিচালিত তিন বছরের একটি ট্রায়ালের ফলাফলের ওপর, যা আগামী বছর প্রকাশিত হবে।এনএইচএস আগেই জানিয়েছে, যদি ফলাফল ইতিবাচক হয়, তাহলে আরও ১০ লাখ মানুষের ওপর এই পরীক্ষা সম্প্রসারিত করা হবে। গ্রেইলের বায়োফার্মা বিভাগের প্রেসিডেন্ট স্যার হারপাল কুমার এই ফলাফলকে অত্যন্ত আকর্ষণীয় বলে অভিহিত করেছেন।বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে তিনি বলেন, যে বিপুল সংখ্যক মানুষ ক্যানসারে মারা যান, তাদের অধিকাংশের ক্ষেত্রেই ক্যানসার অনেক দেরিতে শনাক্ত হয়। তিনি বলেন, অনেক ক্যানসার তখনই ধরা পড়ে যখন তা অত্যন্ত অগ্রসর পর্যায়ে পৌঁছে যায়। তাদের গবেষণার লক্ষ্য হচ্ছে ক্যানসার আগেভাগে শনাক্ত করা, যখন চিকিৎসা অনেক বেশি কার্যকর এবং সম্ভাব্যভাবে নিরাময়যোগ্য।তবে ক্যানসার রিসার্চ ইউকের নাসের তুরাবি সতর্ক করে বলেন, এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন যাতে ক্যানসার নিয়ে অতিরিক্ত ফল না আসে, যা হয়তো ক্ষতি করত না। যুক্তরাজ্যের ন্যাশনাল স্ক্রিনিং কমিটি এই পরীক্ষাগুলোর গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে আলোচনা কেন?
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে  আলোচনা কেন?

অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থানের বিষয়ে রাজনীতিবিদদের অনেকে শঙ্কা প্রকাশ করছেন। সম্প্রতি অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন Read more

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কাল সংহতি সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে সংহতি সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) Read more

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে Read more

দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ
আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে Read more

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন- এমন গুঞ্জন ঘিরে নানা জল্পনা-কল্পনার ডালপালা মেলেছে গত দুদিন ধরে। এরমধ্যে আজ শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন