জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে বলে জানিয়েছে দলটি।শনিবার (২ আগস্ট) এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হতে হবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা স্বাক্ষর করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে।’তিনি বলেন, ‘সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। পরে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।’সমাবেশের বিষয়ে নাহিদ বলেন, ‘রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদি রাষ্ট্রব্যবস্থার পতন হয়নি। একইসঙ্গে আমরা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের দাবি জানাব।’এ সময় জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি
নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন ‘মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন?’ একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা Read more

নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি
নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি

 খেলোয়াড়দের ব্যবহার্য জার্সি, বল, ব্যাট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে ওঠা নতুন কিছু নই। বছরের পর বছর ধরেই এই প্রথা চলে Read more

ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ
ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে Read more

ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর
ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যার চেয়ে বেশিসংখ্যক ব্যালট পেপার দেওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কেশবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. জাদু (৪৪) নামের Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন