মিরপুরে ২০৭ রানের পুঁজি খুব একটা নিরাপদ বলা চলে না। ওয়ানডেতে এমন লক্ষ্য তাড়া করে জেতা আজকাল অনেক দলের কাছেই নিত্যকার ব্যাপার। তার ওপর ওয়েস্ট ইন্ডিজ যখন কোনো চাপ ছাড়াই ৫১ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেলে, তখন ম্যাচটা বাংলাদেশের হাত ফসকে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। ঠিক সেই সময়ই ছন্দে আসেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারের ঘূর্ণিতে ম্যাচ ঘুরে যায় পুরোপুরি।ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে তিনি একাই গুটিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রানের জবাবে অলআউট হয় মাত্র ১৩৩ রানে। ফলে বাংলাদেশ পায় ৭৪ রানের দাপুটে জয়।টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের ৮ রানের মধ্যেই আউট হয়ে যান দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় সামাল দেন প্রাথমিক ধাক্কা। দুইজন মিলে গড়ে তোলেন ৭১ রানের তৃতীয় উইকেট জুটি। যা চলতি বছর এই পজিশনে বাংলাদেশের সেরা পার্টনারশিপ।তবে রান তোলার গতি ছিল মন্থর। শান্ত ৬৩ বলে করেন ৩২ রান, আর হৃদয় ৯১ বলে ৫১ রানের ধীরস্থির ইনিংস খেলে ফেরেন সাজঘরে। অভিষিক্ত মাহিদুল অঙ্কনও দেখেশুনে ব্যাট করেছেন, ৭৬ বলে করেছেন ৪৬ রান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেন ২৭ বলে ১৭ রানের ইনিংস।শেষ দিকে রিশাদ হোসেন ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলে দলকে ২০০ ছুঁইছুঁই অবস্থায় নিয়ে যান। তানভীর ইসলামের ছক্কায় ২০০ পেরোয় দল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৯.৩ ওভারে অলআউট হয় ২০৭ রানে।ছোট পুঁজি নিয়েও শুরুতে লড়াই করতে হয়েছে স্বাগতিকদের। তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান কিংবা মিরাজ—কেউই প্রথম উইকেট এনে দিতে পারেননি। তখনই অধিনায়ক মিরাজ আক্রমণে আনেন রিশাদ হোসেনকে।১২তম ওভারে বল হাতে আসার পরই রিশাদ এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। এথানেজকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন তিনি। সেখান থেকেই শুরু ধসের। পরের ওভারগুলোতে কেসি কার্টি, ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেজকে ফিরিয়ে দেন একে একে।এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটই তুলে নেন রিশাদ। এরপর তিনি শেষ উইকেট জেডেন সিলসকেও আউট করে ম্যাচ শেষ করেন ৬ উইকেট নিয়ে।মুস্তাফিজুর রহমান শেষ স্পেলে দারুণ দুটি উইকেট নেন। তানভীর ইসলাম পান ১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ওভার ২ বলে অলআউট হয় ১৩৩ রানে।বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু বোলিং বিভাগে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ম্যাচের বাইরে নিয়ে যায় স্বাগতিকরা।ব্যাট হাতে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলা রিশাদ বল হাতে তুলে নেন ক্যারিয়ারের সেরা ৬ উইকেট। ম্যাচের সেরা পারফরমার তিনিই।এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ Read more

গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২
গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার Read more

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা
ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা

আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে পশু কেনাকাটা, পরিবার-পরিজনের খরচ এবং উপহার সামগ্রী নিয়ে Read more

টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক
টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।বার্তা সংস্থা রয়টার্স এই Read more

ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন