আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। দেশটির এই সেনাপ্রধান বলেছেন, ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ‌‌ভারতের ভৌগোলিক যুদ্ধে বিচ্ছিন্নতার ভুল ধারনাকে ধ্বংস করে দিতে পারে।পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে অসীম মুনির বলেছেন, পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোওে স্থান নেই। এর পরপরই ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একটি ছোট উসকানিও পাকিস্তানের পক্ষ থেকে ‌‌‘‘নিশ্চিত, সীমার বাইরের’’ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।‘‘যদি নতুন করে সম্ভাব্য বৈরীতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে।তিনি বলেন, অত্যন্ত প্রতিশোধমূলক আঘাতের ফলে সামরিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে, তার প্রভাব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কল্পনা ও হিসাবের বাইরে চলে যাবে।পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়; ‘যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে,’ সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে।ফিল্ড মার্শাল অসীম মুনিরের এই হুমকি এমন এক সময়ে এসেছে, যখন আরেক প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সংঘাত চলছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে।এর আগে, গত  ১৬ এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘‘আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, কাশ্মির আমাদের জগুরাল শিরা, এটি আমাদের জগুরাল শিরা থাকবে। আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মিরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনও একা ছেড়ে দেব না।’’সূত্র: এনডিটিভি।  এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র Read more

নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস
দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল হামাস

ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ইসরাইলি  সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর Read more

কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা Read more

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর অবরুদ্ধ গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন