শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘদিনের মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে শিকল দিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।দণ্ডপ্রাপ্ত যুবক ফারুক ছৈয়াল (২৭) নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার শওকত ছৈয়ালের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন ফারুক। দেশে ফেরার কিছুদিন পর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে মাদকের নেশায় জড়িয়ে পড়ায় তার স্বভাব-চরিত্রে পরিবর্তন আসে। পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ, গালিগালাজ ও মারধর করা ছিল তার নিত্যদিনের ঘটনা।জানা গেছে, শনিবার সকালে আবারও নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর হামলা চালায় ফারুক। তার চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে এসে তাকে নিয়ন্ত্রণে এনে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রশাসন বিষয়টির সত্যতা পায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফারুক ছৈয়ালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।ফারুকের বাবা শওকত ছৈয়াল বলেন, ‘আমরা বহুবার চেষ্টা করেছি তাকে মাদক থেকে দূরে রাখতে। মাঝেমধ্যে ভালো থাকলেও আবার পুরনো অভ্যাসে ফিরে যায়। নেশার টাকা না পেলেই আমাদের ওপর চড়াও হয়, গালাগালি করে, এমনকি হাত তোলে। আজ স্থানীয়দের সহযোগিতায় তাকে শিকল দিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আমরা চাই, সে যেন প্রকৃত শাস্তি পায় এবং ভবিষ্যতে সুপথে ফিরে আসে।’স্থানীয় বাসিন্দারা জানান, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তার কারণে পরিবারের পাশাপাশি আশপাশের মানুষও ভয়ে-আতঙ্কে থাকতো। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস বলেন, ‘মাদক আমাদের সমাজের বড় একটি অভিশাপ। এই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। আজ তার মায়ের অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে এবং তার ঘর থেকে গাজা উদ্ধার হয়। আইন অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয়েছে। আশা করছি সাজা শেষে তিনি সঠিক পথে ফিরে আসবেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী
আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) Read more

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বুধবার (৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের Read more

জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ
জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার Read more

লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন