ইসরাইলকে আরও দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ইসরাইলি  সেনাবাহিনীর কাছে কফিনগুলো হস্তান্তর করে রেডক্রস।সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে,  বৃহস্পতিবার হামাস ইসরাইলের কাছে যে দুই জিম্মির লাশ ফেরত দিয়েছে তারা হলেন—৮৪ বছর বয়সি আমিরাম কুপার এবং ২৫ বছর বয়সি সাহার বারুখ। লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পরিচয় নিশ্চিত করে ইসরাইলি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুপারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলের কিবুত্স নির ওজের তার নিজ বাড়ি থেকে অপহরণ করেছিল।  ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ধারণা করেছিল, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বন্দিদশায় খুন হন। আইডিএফ তার মৃত্যুর বিষয়টি ২০২৪ সালের জুনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।অন্যদিকে, বারুখকেও হামাস সন্ত্রাসীরা একই দিনে কিবুত্স বেয়েরি থেকে অপহরণ করেছিল। আইডিএফ-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক ব্যর্থ উদ্ধার অভিযানে তিনি নিহত হন।আইডিএফ জানিয়েছে, তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি সম্পর্কে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেওয়া হবে তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পরীক্ষার পর।গত ১৩ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ওইদিনই ২০ জীবিত জিম্মির লাশ ফেরত দেয় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের ফেরত দেওয়া শুরু করে।হামাস মৃত জিম্মিদের লাশ যেসব জায়গায় লুকিয়ে রেখেছিল সেগুলো কয়েকটি ধ্বংসস্তূপের নিচের চাপা পড়েছে। এগুলো উদ্ধার করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।এরইমধ্যে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার ইসরাইল।  চুক্তি ভেঙ্গে গাজায় ব্যাপক হামলা চালিয়ে দখলদাররা নতুন করে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে। এরমধ্যে শুধুমাত্র পরশুদিন একরাতে ১০৪ জনকে হত্যা করেছে তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ Read more

কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত
কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত

গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঈদ পুনর্মিলনীরও আয়োজন করা হয়। শুক্রবার (২৭ মার্চ) Read more

১৯ এপ্রিল: নামাজের সময়সূচি
১৯ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে
সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ইউসুফকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা Read more

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন