গাজীপুরের কোনাবাড়ীতে গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় ১০ ঘণ্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার পোশাক শ্রমিকরা।শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জরুন আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক পোশাক শ্রমিকরা। এ সময় রাস্তাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনে গন্তব্যে যাত্রা করা যাত্রীরা।পথচারী আব্দুল মমিন (৪৫) জানান, ‘আমাকে এখনই হাসপাতাল যেতে হবে কিন্তু সড়কে যানজটে বসে আছি। যেতে পারছি না, সিএনজিটা ছেড়ে দিতেও পারছি না।’বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।সুইং সেকশনের অপারেটর হাসি জানান, ‘গত দুই মাস আমরা ডিউটি করেছি এবং ওভার টাইমও করেছি। কিন্তু এ মাসের ১৮ তারিখ এখনো পর্যন্ত আমাদের বেতন দেওয়া হয়নি। চলতি মাসও প্রায় শেষের দিকে।’তিনি বলেন, ‘রুম ভাড়া দিতে পারি না, দোকান বাকি দিতে পারি না। অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে। বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমাদের পাওনা পরিশোধ করলেই আমরা অবরোধ তুলে নিবো।’এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘চলতি মাসের ২৪ তারিখে বেতন দিবে মর্মে মালিক পক্ষ থেকে একটি নোটিশ মেইন ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী Read more

হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপর, বাঁধে ধস
হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপর, বাঁধে ধস

হবিগঞ্জে কালনী, কুশিয়ারা ও খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ৫ দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে Read more

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে:  ট্রাম্প

চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর
ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর

রাজধানীর মগবাজার এলাকায় ‘ককটেল’ বিস্ফোরণে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ Read more

প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করলো স্বপ্ন
প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করলো স্বপ্ন

দেশে প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করল দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। প্রথাগত কেনাকাটায় এটি ক্রেতাবান্ধব ব্যতিক্রমী এক অগ্রণী পদক্ষেপ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন