অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকার জব্দ করা হয়।এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ৭৫১ ও ৭৫৩ নম্বরের লকার দুইটি শেখ হাসিনার। কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানা গেছে।এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো।জানা গেছে, পূবালী ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্টে ১২ লাখ এবং শেখ রেহানার সঙ্গে যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত ৬৩ Read more

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা
উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা

কক্সবাজারের উখিয়ায় একটি পরিকল্পিত, বর্বর ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতীক জসিম আজাদ। ভূমিদস্যু Read more

হোমনায় ভুয়া চক্ষু চিকিৎসককে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা
হোমনায় ভুয়া চক্ষু চিকিৎসককে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা

কুমিল্লার হোমনায় সামান্য এক চশমা দোকানদারের হাতুড়ি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে যুবকের চোখের পুরো দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় Read more

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু
গজারিয়ায় ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু

গজারিয়ায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে গুরুতর আহত দুই শিশুর একজন মারা গেছে এবং অপরজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন