ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের মুখে এনডিসি আল হেরা দাখিল মাদ্রাসা, সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত এতিমখানা, দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা।শুক্রবার (১৭ অক্টোবর) সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, একজন মাদ্রাসা প্রধান শিক্ষক আল্লাহর কাছে হাত তুলে মোনাজত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নদীভাঙনের হাত থেকে মাদ্রাসা-মসজিদ বাঁচানোর মোনাজাত করার করুণ আর্তনাথের কাহিনি।এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল হেরা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে সরকারের কাছে সহায়তা চান।লাইভে তিনি বলেন, ‘এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রফেসর সানোয়ার হোসেন সবসময় বলতেন— সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই আমাদের বিল হয়, এমপিও হয়— কোনো প্রকার টাকা-পয়সা লাগে নাই। এটি নবীর ঘর। আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি, তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে, যদি এখনই জিও ব্যাগ ডাম্পিং না করা হয়, এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে না। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত জিও ব্যাগ ডাম্পিং করে স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হোক।’লাইভের পুরো সময়জুড়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন না হয়।স্থানীয়দের ভাষ্য, আল হেরা দাখিল মাদ্রাসার নামে নতুন একটি ভবনের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদি পুরো প্রতিষ্ঠানটি নদীতে বিলীন হয়ে যায়, সরকারের নতুন এই অবকাঠামোগত বিনিয়োগও নদীগর্ভে হারিয়ে যাবে।বুড়াইচ ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমার নিজের বাড়ি গত কয়েক বছরে তিনবার নদীতে গেছে। এখন কোনো মতে টিকে আছি। যে অবস্থায় নদী আছে, তাতে যে কোনো সময় মাদ্রাসা, এতিমখানা আর বিদ্যালয়গুলো পুরোপুরি নদীতে বিলীন হয়ে যাবে।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে— জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রস্তুতি চলছে।’স্থানীয়দের দাবি, নদীর এই ভাঙন যদি এখনই ঠেকানো না যায়, মধুমতীর পাড় ঘেঁষে থাকা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও শত শত পরিবারের শেষ আশ্রয়টুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার
ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার

ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বলগেট। তবে ওই বলগেটে থাকা ৩ নাবিককে জীবিত Read more

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত রবি ঘোষকে (৬৮) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।শনিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে Read more

ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি
ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি

গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে Read more

বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার
বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন