জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন তাঁরা।এর আগে বিকেল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনকে।এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতারা মঞ্চে বসার আগে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। দক্ষিণ প্লাজার চারপাশে নিরাপত্তা বলয় ঘিরে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা
ভারতে যাওয়ার টিকিট কেটে বিপাকে বিমান যাত্রীরা

চিকিৎসার নিতে ভারতে যাওয়ার জন্য ফয়সাল নামের একজন যাত্রী ৪ মে তারিখে ঢাকা-চেন্নাই রুটের ৮মে তারিখের  জন্য বাংলাদেশ বিমানের একটি Read more

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের
‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও Read more

ভাঙ্গুড়ায় নামাজ পড়ে পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর
ভাঙ্গুড়ায় নামাজ পড়ে পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় টানা ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে ৫৪ শিশু-কিশোর।সোমবার (১৬ জুন) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চড়পাড়া Read more

শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!
শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!

অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে Read more

ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন