অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে বহু এজেন্সি শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। শনিবার (২ আগস্ট) ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের সবশেষ পোস্ট ছিল হজ নিয়ে। সেই পোস্টে ২০২৬ সালের হজের রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে। হলিডে ট্রাভেলার্স অব বাংলাদেশ নামে এক ফেসবুক গ্রুপে পোস্টে একজন লিখেছেন, ‘ফ্লাইট এক্সপার্ট থেকে যারা টিকিট করেছেন কিন্তু এখনো ফ্লাই করেননি, তারা একটু টিকিটের বর্তমান স্ট্যাটাস চেক করুন। আমি বার বার বলি, দাম কম না খুঁজে মান/ সার্ভেস ভালো খুঁজেন। ফ্লাইট এক্সপার্টের সব সেবা বন্ধ।’ ফ্লাইট এক্সপার্টের সেলস ডিপার্টমেন্টের একজন মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার (১ আগস্ট) রাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন।’ বাংলাদেশে ২০১৭ সালের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে ফ্লাইট এক্সপার্ট। তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী নাম হয়ে ওঠে। তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয়। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত ফ্লাইট এক্সপার্ট। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন