মোংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রিজ সংলগ্ন খাল থেকে কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মনপুরা খালে নবজাতকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা মোংলা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘সকালে খালের মধ্যে নবজাতকের লাশ ভাসতে দেখে আমি ৯৯৯ ফোন দিয়ে জানাই। পরে পুলিশ এলে খাল থেকে মরদেহটি তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।’মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার খালে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজ বুধবারই (৮ অক্টোবর) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নোবেল বিজয়ী অং সান সু চির সরকার উৎখাতের প্রায় ৫ বছর পর মিয়ানমারের কিছু অংশের ভোটাররা আজ ভোট দিচ্ছেন। ২০২১ Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন