ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় মাওয়ামুখী লেনের পাশে এই মরদেহটি পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ষোলঘর স্ট্যান্ড সংলগ্ন ঘাসের ওপর এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় কোনো নড়াচড়া না হওয়ায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে অফিসার ও ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর
