জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে এই কথা জানান তিনি।আলী রীয়াজ বলেছেন, জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে গতকালের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফার পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হচ্ছে।এ সময় আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫নং দফার সংশোধিত ভাষ্যটি পাঠ করেন। এতে বলা হয়, গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো।তিনি আরও বলেন, কমিশন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের ব্যাপারে সরকারকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের কোনো মত পার্থক্য নেই৷এসময় কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ Read more

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু। খবর রয়টার্সের।শুক্রবার Read more

মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল
মহাসড়কে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতদল

মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় ট্রাক চালকসহ তিনজনের হাত-পা Read more

সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ
সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান যুদ্ধের ডামাডোলের মধ্যেই অবৈধভাবে Read more

জাকের-মেহেদীর ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
জাকের-মেহেদীর ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে  ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষদিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন