জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাঁদের অনেককে লাঠিপেটা করতে দেখা যায়। পরে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ইটপাটকেল নিক্ষেপ, বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখা যায়। পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে শুরু হওয়া এই অভিযানের পর পুরো সংসদ ভবন এলাকা নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এর আগে সকালে ১০টা ২৫ মিনিটের দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে দক্ষিণ প্লাজায় অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, জুলাই সনদে তাদের ভূমিকা ও ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি, বরং সনদটি আইনি ভিত্তিহীন ও অবমূল্যায়নমূলকভাবে প্রণয়ন করা হয়েছে। রাত থেকেই সংসদ ভবন এলাকায় অবস্থান নেওয়া শত শত আন্দোলনকারী সকাল গড়াতেই প্রবেশের চেষ্টা করেন মূল ভবনের দিকে। কেউ কেউ গ্রিল টপকে সামনে এগিয়ে যান। শেষ পর্যন্ত মূল ফটক খুলে দেয় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা, এবং পাঁচ শতাধিক বিক্ষুব্ধ যোদ্ধা অনুষ্ঠানস্থলের মূল মঞ্চ ও অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন।দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বিক্ষুব্ধদের উদ্দেশে বলেন, ‘জুলাই যোদ্ধাদের সম্মান, নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সনদের অঙ্গীকারনামায় সংশোধন আনা হবে।’ তবে তার এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি উপস্থিত আন্দোলনকারীরা। তারা ১০ সদস্যের একটি প্রতিনিধিদলকে মঞ্চে স্থান দেওয়ার দাবি জানান এবং সনদের আইনি স্বীকৃতি ও কার্যকর বাস্তবায়নের রোডম্যাপ চেয়ে স্লোগান দিতে থাকেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঞ্চের চারপাশে অবস্থান নেয়। পরে দুপুর একটা নাগাদ পুলিশ লাঠিচার্জ শুরু করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা কার্যত ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। প্লাজার আশপাশের রাস্তা ও প্রবেশপথে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর দুইটার মধ্যে এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেয় পুলিশ।এদিকে বিকেল ৪টায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে।এতে আরও বলা হয়, সবকিছু ঠিকঠাক আছে এবং কিছু অতিথি এরইমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

নেপালে জেন জিদের বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে Read more

যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা!
যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা!

অগ্রণী ব্যাংক যশোর শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে এফডিআর ও সঞ্চয় হিসাবের লাখ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। Read more

নওগাঁয় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু
নওগাঁয় সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার Read more

বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থী ময়নুল হক। তবে তার এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাঁধা হয়ে Read more

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে ঋণ দেওয়া হবে: ফাওজুল কবির
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে ঋণ দেওয়া হবে: ফাওজুল কবির

সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন সেতু ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রবিবার (২০ Read more

নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগরে পুলিশ কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পুলিশ কনস্টেবল লিটন মিয়ার বিভিন্ন অপকর্ম, তকবীর বাণিজ্য ও জুলুম-অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন