কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে রয়েছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), এবং কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ (৪৮)।জানা গে‌ছে, শুক্রবার সকালের দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা  ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান কর‌ছেন ব‌লে জানা গে‌ছে।ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছেন। এ বি‌ষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই Read more

শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন