জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। আজকেও জুলাই সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে সই করবে। এর নাম দেওয়া হচ্ছে জাতীয় ঐক্য। আমরা মনে করি, প্রকৃত পক্ষে এটি কোনও জাতীয় ঐক্য নয়। শ্রমিকসহ নানা পেশার মানুষের অংশগ্রহণেই শক্তিশালী ঐক্য গড়ে উঠতে পারে।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে নেভি কলোনিতে এনসিপির শ্রমিক উইং ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে। শ্রম কমিশন হয়েছে। কিন্তু এই কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যে যে জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত, তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে আমরা তাদের ভালো কোনো ইনটেনশন দেখতে পাইনি।”আমরা মনে করি গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক লড়াইও আমাদের চালিয়ে যেতে হবে। পূর্বে যে উন্নয়নের গালগল্প শোনানো হয়েছিল সেই উন্নয়ন কাঠামো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ও বাংলাদেশের সকল উন্নয়নের উর্ধ্বে থাকতে হবে মানবিক মর্যাদা,’ বলেন তিনি।নাহিদ বলেন, ‘বিগত ১৬ বছরে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থান ছিল, সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য চব্বিশের শুরুর দিকেও আন্দোলনে নামতে হয়েছিল তাদের, পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিলেন। সে সময় শ্রমিকের অধিকার ছিল না।’তিনি বলেন, ‘আমরা সব সময় জানি, রাজপথের শক্তি জয়ী হয়। ইনশাআল্লাহ, জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে Read more

আনোয়ারায় দুই মন্দিরে চুরি, এক দিন পর থানায় জিডি
আনোয়ারায় দুই মন্দিরে চুরি, এক দিন পর থানায় জিডি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে Read more

হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

কার্জন হলের পোলিং অফিসার প্রত্যাহার
কার্জন হলের পোলিং অফিসার প্রত্যাহার

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে Read more

বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা
বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা

নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন