কক্সবাজারের রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মনসুর রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসের নিচে পড়ে মনসুর ঘটনাস্থলেই মারা যান। রেলের আঘাতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।’স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় মনসুর রেললাইন পার হচ্ছিলেন কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনার সঠিক কারণ জানা যায়নি।তবে স্থানীয় কয়েকজনের দাবি, ‘ফজরের নামাজ শেষে মনসুর নিয়মিত অভ্যাসের মতো রেললাইন ধরে হাঁটছিলেন। হাঁটার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হতে পারে’ বলে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।রামু থানার ওসি আরিফ হোসেন জানিয়েছেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারাগেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) Read more

গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার
গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার

হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা Read more

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজে গিয়ে খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি সহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় Read more

ভূমিকম্পে চট্টগ্রামের সর্বনাশের ছক, সিডিএর তদারকিতে গাফিলতি
ভূমিকম্পে চট্টগ্রামের সর্বনাশের ছক, সিডিএর তদারকিতে গাফিলতি

বন্দরনগরী চট্টগ্রাম সমুদ্রের পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। পাহাড়, সমুদ্র আর নদীর অপূর্ব সমন্বয়ে গঠিত এ নগরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন