নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।রবিবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে আটক করা হয়।আটক ইসরাত রায়হান ওরফে অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan Ome’ ও ‘Rupak nandi’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ওই হুমকির মেসেঞ্জার স্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি লিখেছেন হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।এই ঘটনায় অমি ছাড়াও আরও ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন, রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম অমিকে আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন, পুলিশ এখনও অভিযানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৩৩ জন।শনিবার (০৫ Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ Read more

ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প
ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প

একটি সরকারি বিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী Read more

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক
ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ৫ নম্বর গাওলা ইউনিয়ন Read more

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন