কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি—এমন ফলাফল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।মাদ্রাসা সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে ৯ জন পরীক্ষায় অংশ নেয়; কিন্তু ফলাফলে দেখা যায়, সবাই অকৃতকার্য হয়েছে।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান বলেন, ২০২১ সাল থেকে আমাদের মাদ্রাসায় বাংলা শিক্ষক নেই, আর ২০২২ সাল থেকে ইংরেজি শিক্ষকও নাই। শিক্ষক সংকটের কারণেই ফলাফল খারাপ হয়েছে। বিষয়টি বারবার জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।অন্যদিকে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, ওই মাদ্রাসায় ১৪ জন শিক্ষক রয়েছেন, শিক্ষক সংকটের কথা সঠিক নয়। শিক্ষকদের অবহেলার কারণেই এমন ফলাফল হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শিক্ষকরা নিয়মিত ক্লাশ না নেওয়া ও শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার কারণে মাদ্রাসার শিক্ষার মান তলানিতে নেমেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে জড়িয়ে কাঁদছেন রিপন: ‘মা, আমার জীবনডা শেষ করলা!’
মাকে জড়িয়ে কাঁদছেন রিপন: ‘মা, আমার জীবনডা শেষ করলা!’

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গত কয়েকদিন থেকে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে Read more

নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি Read more

উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!
উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপি নেতা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারে বিএনপির একজন সাবেক নেতার ছবি ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ Read more

ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারের ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।আজ রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে Read more

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ডিসেম্বর।সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more

চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন
চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন