সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকার প্রার্থীর প্রচারে বিএনপির একজন সাবেক নেতার ছবি ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে- সলপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুল ইসলাম নৌকা প্রতীকের প্রার্থী তানভীর ইমামের প্রচার ক্যাম্পে উপস্থিত হয়ে তার পক্ষে ভোট চাইছেন।ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময় সাইদুল ইসলাম গোপনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন। সরকার পরিবর্তনের পর তিনি রাতারাতি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ফলে ভাইরাল ছবিটি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম বলেন, ‘ছবিটি সম্পূর্ণ এডিটিং করা। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে জামায়াত সংশ্লিষ্ট একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’ঘটনাটি নিয়ে এলাকায় দ্বিমত তৈরি হওয়ায় সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীর মধ্যেও তর্ক-বিতর্ক চলছে। ভাইরাল ছবিটি সত্য নাকি সম্পাদিত তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উত্তেজনা চরমে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: মৎস্য উপদেষ্টা
বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের জলসীমা থেকে আর অন্য দেশের কেউ মাছ শিকার করে নিয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Read more

আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল
আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল

তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ, যিনি মাধ্যাকর্ষণ আর আলোর ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টাইনও কখনও কখনও Read more

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা
শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষকরা

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে Read more

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদ আনন্দ শেষে ফিরতে হচ্ছে কর্মজীবনে। সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর পথে Read more

গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের
সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার মুখ খুললেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। ২০২১ সালে কলকাতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন