ফিলিস্তিনের গাজায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে দখলদার দেশটি। এরমাধ্যমে যুদ্ধবিরতির পর ইসরায়েল থেকে গাজায় আসা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।গত শনিবার থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর। এরপর সোমবার ২০ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দেয় হামাস। সঙ্গে এখন পর্যন্ত ৯ থেকে ১০ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তারা।যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস ১ জিম্মির মরদেহ ফেরত দিলে ইসরায়েল ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে।গতকাল বুধবার রাতে নতুন করে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী। তারা জানায়, যেসব জিম্মির মরদেহ ছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছে।  এখনো যেসব জিম্মির মরদেহ রয়ে গেছে সেগুলো খুঁজে বের করতে হলে ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ‘প্রচেষ্টা’ লাগবে।আলজাজিরা জানায়, সব জিম্মির মরদেহ যে হামাস ফেরত দিতে পারবে না সেটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যরা জানত। কারণ ইসরায়েল গাজায় এতই ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে, ওই জিম্মিদের সমাধিস্থলের চিহ্ন হারিয়ে গেছে। অথবা সেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, হামাস এখন জিম্মিদের মরদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তিনি বলেছেন, অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আছে, অনেকগুলো সুড়ঙ্গের ভেতর। হামাস সব মরদেহ খুঁজে খুঁজে বের করছে এবং ইসরায়েলি জিম্মির মরদেহ থাকলে সেটি আলাদা করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য
নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য

মসজিদে দান করলেই পূরণ হয় মনের বাসনা এবং পাশের পুকুরে গিযে় বলে এলেই ভেসে ওঠে পিতলের থালা-বাসন। এছাড়াও রাতের আঁধারে Read more

অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন Read more

স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি
স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এ লক্ষ্যেই Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

আটকে আছে সেতু, স্থবির এলজিইডি
আটকে আছে সেতু, স্থবির এলজিইডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গায় খড়খড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চলছে ধীরগতিতে। শুরু হয়েছে দেড় বছর আগে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন