গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ২০ লাখ টাকার নকল পণ্য ধ্বংস করা হয়।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও শাহ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল মাওনা চৌরাস্তায় মেসার্স সততা এন্টারপ্রাইজ ও মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল এবং বিএসটিআইয়ের কর্মকর্তা (সিএম) অর্ণব চক্রবর্তী ও ফাহাদ আহমেদ।অভিযানে মেসার্স সততা এন্টারপ্রাইজকে তিন লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি গুদাম থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।অভিযান চলাকালে উত্তেজিত ব্যবসায়ীরা র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।র‌্যাব সূত্রে জানা গেছে, জব্দ করা বেশিরভাগ প্রসাধনীই নকল এবং অনেক পণ্যের ওপর আমদানিকারক বা উৎপাদনকারীর কোনো তথ্য ছিল না। এছাড়াও কিছু পণ্য ছিল ড্রাগ জাতীয়, যা অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্যের অনেকগুলোই মানবদেহের জন্য ক্ষতিকর।’গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল বলেন, ‘জনগণ সচেতন হলেই এ ধরনের নকল প্রসাধনীর ব্যবসা বন্ধ করা সম্ভব।’পরে বিকেলে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত Read more

হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া Read more

পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে, ৩ জুনের আগে বেতন
পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে, ৩ জুনের আগে বেতন

পোশাক শ্রমিকদের মে মাসের মধ্যে বোনাস এবং ১ থেকে ৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান

উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন