পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযান চালিয়ে ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজের’ এসব সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।আইএসপিআর জানায়, প্রথম অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ১৮ জন সন্ত্রাসী নিহত হয়।দ্বিতীয় অভিযানটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে, যেখানে আরও আটজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।একইভাবে, বান্নু জেলায় সংঘটিত তৃতীয় অভিযানে আরও আটজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় আইএসপিআর। বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় এখনও ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি অভিযান চলছে।আইএসপিআর আরও জানায়, সন্ত্রাসবিরোধী অভিযান ‘আজম-এ-ইস্তেহকাম’–এর অংশ হিসেবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ। এই অভিযান অব্যাহত থাকবে। সূত্র: জিও নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বনের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরে বনের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার Read more

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু
ঢাকায় টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর চালু

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হয়েছে। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর Read more

গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল
গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত Read more

জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা গ্রেপ্তার
জীবননগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন