ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে তারেক শেখ, মেয়ে শরিফা আক্তার ও পারুল আক্তার দীর্ঘদিন ধরে প্রায় ২০-২৫টি গরু ও মহিষ মুক্তভাবে এলাকায় চড়ানোর কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয়রা।ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অভিযোগ করে জানান, উক্ত তিন ব্যক্তি তাদের গবাদিপশু উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ নানা ধরনের কৃষিজ ফসলে ধ্বংস সাধন করছেন। গ্রামবাসী ও ভুক্তভোগীরা একাধিকবার সরাসরি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অনুরোধ জানালেও তারা কারো কথায় কর্ণপাত না করে ইচ্ছাকৃতভাবে পশুগুলো ছেড়ে রাখছেন।অভিযোগে আরও বলা হয়, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তাদের পশুর দল ইচ্ছাকৃতভাবে একটি ধানের বীজতলা নষ্ট করে দেয়, যাতে প্রায় ১৪০ কেজি ধানের ক্ষতি হয়।ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রতিকার না পেয়ে আমরা এখন আইনগত সহায়তা চাইছি। এই অন্যায় থেকে মুক্তি পেতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’বিবাধী তারেক শেখ, শরিফা আক্তার ও পারুল আক্তারকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ০৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

‘ফরিদপুরে বিশ্ববিদ্যালয় না করে গোপালগঞ্জে বিলের মধ্যে করা হয়েছে’
‘ফরিদপুরে বিশ্ববিদ্যালয় না করে গোপালগঞ্জে বিলের মধ্যে করা হয়েছে’

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, ফরিদপুর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সময়ের দাবি এবং অত্যন্ত জরুরি Read more

মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত
মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দলীয় প্রার্থী দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে কার্যক্রম Read more

বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন
বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন

বরিশালের উজিরপুরে চলন্ত অবস্থায় একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল Read more

আজ বিস্কুক খাওয়ার দিন
আজ বিস্কুক খাওয়ার দিন

কমবেশি আমরা সবাই বিস্কুট খেতে ভালোবাসি। অনেকের সকাল কিংবা সান্ধ্যকালীন নাশতার প্রিয় সঙ্গী বিস্কুট। আবার চায়ের সঙ্গে বিস্কুট না হলে Read more

সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির
সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামের বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন